চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে ভবনের ৫ম তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদরাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
জানা যায়, শ্রমিকদের সঙ্গে ভবনের কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার। পরে শ্রমিকেরা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার লাশ হাসপাতালে রয়েছে। চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, লাশটি পোস্ট মর্টেম শেষে পরিবারের কাছে ফেরত দেওয়া হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু হতে পারে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

