জামালপুরে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার বিকালে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। অগ্নিসংযোগ করে মাইকে গান বাজিয়ে আনন্দ উল্লাস করে বিক্ষুব্ধ জনতা।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস আগুন নিভাতে গেলে স্থানীয় জনতা দমকল বাহিনীকে ফিরিয়ে দেয়। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা সিটিজেন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং শাওনের মা তহুরা আলী জামালপুরের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মির্জা আজমের জামালপুর শহরের বকুলতস্থা বাসায় উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় উত্তেজিত জনতাকে বাসার বিভিন্ন স্থানে ভাংচুরও করতে দেখা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

