আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে জামানত হারালেন শত শত প্রার্থী

আমার দেশ অনলাইন

নির্বাচনে জামানত হারালেন শত শত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে শত শত প্রার্থী জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। বিএনপি-জামায়াত মনোনীত প্রার্থী সহ মোট ৩৯ প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার ছয়টি আসনের মধ্যে বিএনপি পাঁচটিতে এবং জামায়াত ইসলামী একটিতে জয় পেয়েছেন। ২৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১৩ জন ছাড়া বাকি ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়মানুযায়ী মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

বিজ্ঞাপন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে জামানত হারালেন ৫ বারের নির্বাচিত এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তার।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনে নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম খান এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ফজলুল হক তাদের জামানত হারালেন। মোটভোটের নূন্যতম ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তাদেও জামানত বাজেয়াপ্ত হয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুর -১আসনে বিএনপি, জামায়াত সহ ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী উল্লেখ যোগ্য সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৮জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েন ৫ জন। যে সব প্রার্থী জামানত হারিয়েছেন তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন সরদার, পরমানন্দ দাস (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), মো. কাওছর আজম হান্নু (আমজনতার দল), মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র), ও মো. রমজান আলীকে (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

দাউদকান্দি( কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ৭প্রার্থী জামানত হারিয়েছেন। তার হচ্ছেন, বশির আহমেদ (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ৩৭১ ভোট, সৈয়দ মো. ইফতেখার আহসান (লাঙ্গল) ১ হাজার ৫৯ ভোট, মো. সফিউল বাসার (ঈগল) ৪৭৫ ভোট, মোহাম্মদ আবুল কালাম (হাতি) ৩৮৬ ভোট, ওমর ফারুক (ঘোড়া) ২২৩ ভোট, আবু জায়েদ আল মাহমুদ (কলস) ২২১ ভোট এবং বড়ুয়া মনোজিত ধীমন (মোটরগাড়ি) পেয়েছেন ১৪৪ ভোট।

সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি জানান, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে জামানত হারানো তিন প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ নাজমুল হাসান ( লাঙ্গল) তাঁর প্রাপ্ত ভোট ৫৫৯, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মোঃ আওয়াল মাহমুদ (কোদাল), তাঁর প্রাপ্ত ভোট ৫০৭। আমজনতার দল মনোনীত প্রার্থী মোঃ আলমগীর হোসেন (প্রজাপতি), তাঁর প্রাপ্ত ভোট ৩২৮।

বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার দুটি সংসদীয় আসনে অংশ নেওয়া ১৩জন প্রার্থীর মধ্যে ৯জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বরগুনার রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল সিট থেকে এ তথ্য জানা গেছে।

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলা-৩ ( তজুমদ্দিন-লালমোহন) আসনের চার প্রার্থী জামানত হারিয়েছেন । এ আসনে মোট ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন,এরমধ্যে চারজনের জামানত বাতিল হয়ে যায় বলে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়।

জামানত হারানো প্রার্থীরা হলেন, মাও. কামাল উদ্দিন (লাঙ্গল) ৭শ ৮৯ ভোট,এ্ডভোকেট রহমত উল্যাহ সেলিম (হেলিকপ্টার) ৫শ ৮ ভোট,তৈয়বুর রহমান,(ট্রাক) ২শ ৬০ ভোট।

সাঘাটা (গাইবান্ধা)প্রতিনিধি জানান, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি জানান, নীলফামারী-৪ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্র ৬ জন প্রার্থীর জামানত হারিয়েছেন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ইসলামী আন্দোলনের মহিউদ্দিন পাটোয়ারী শহীদসহ ৬ প্রার্থীর। অন্যান্য প্রার্থীরা হলেন; জাতীয়পার্টির ডাঃ মাঈন উদ্দিন মিয়াজী, বাংলাদেশ কংগ্রেসের আ ফ ম আবদুর রহিম, মুক্তিজোটের মোহাম্মদ ইউসুফ ও গণফ্রন্টের মোঃ আলমগীর।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনা-৩ আসনে পাঁচজন এমপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন বাংলাদেশ সুন্নিজোট প্রার্থী মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) , জাতীয় পার্টির মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) , ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল খালেক (হাতপাখা) . গণ অধিকার পরিষদের মোঃ হাসানুল ইসলাম রাজা (ট্রাক) এবং গণফোরামের সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য) ।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের-২ আসনে ৭ প্রার্থীর ৫ জনই জামানত হারলেন। জামানত হারানো প্রার্থীরা হলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী ফয়সাল খান, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, গণঅধিকার পরিষদের প্রার্থী আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন।

কুমিল্লা (দক্ষিণ) জেলা প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসন থেকে ৮৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ৫৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল প্রার্থীর জামানত।কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৬জন প্রার্থীর।

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আশরাফ আলী , জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান ।

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের ৩ আসনে ৪ জনেরই মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন- স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর ,স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী , জাতীয় প্রার্টির মোহাম্মদ আতিকুর রহমান , এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী।

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি জানান, জামালপুর-১(বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে তিন প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার, জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হক ও গণ অধিকার পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম রফিক।

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে ৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন জাসদের মোটর গাড়ী প্রতিকের প্রার্থী করিম সিকদার, ফুটবল প্রতিকের প্রার্থী মো: তৌহিদুজ্জামান, জাতীয় পার্টি লাঙ্গল প্রতিকের প্রার্থী মো: মাশরেকুল আযম (রবি)।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে ২০জন প্রার্থী জামানত হারিয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের পরিপত্র অনুাযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোটও তারা কেউ পাননি। শনিবার সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের স্বাক্ষরিত ভোটের ফলাফলপত্র যাচাই করে এ তথ্য পাওয়া গেছে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ- রানীশংকৈল) আসনে জামানত হারালেন ৫ বারের নির্বাচিত এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। আসনে আরো ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি জানান, নীলফামারী-৪ আসনে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হচ্ছেন - মোঃ শহিদুল ইসলাম-ইসলামী আন্দোলন বাংলাদেশ , মোঃ মাইদুল ইসলাম-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী মোঃ শওকত আকবর রওশন-বাংলাদেশ জাতীয় পার্টি , এস,এম মামুনুর রশিদ-স্বতন্ত্র , মোঃ রিয়াদ আরফান সরকার-স্বতন্ত্র , জোবায়দুর রহমান হীরা-স্বতন্ত্র ।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনা-৩ আসনে পাঁচজন এমপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন বাংলাদেশ সুন্নিজোট প্রার্থী মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) , জাতীয় পার্টির মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) , ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল খালেক (হাতপাখা), গণ অধিকার পরিষদের মোঃ হাসানুল ইসলাম রাজা (ট্রাক) এবং গণফোরামের সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনা-৩ আসনে পাঁচজন এমপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বাকেররগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশাল-৬ (বাকেররগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।প্রার্থীরা হলেন-গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া বাংলাদেশ মুসলিম লীগের মুফতি আবদুল কুদ্দুস ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদীয় আসনে ৩ জনই তাদের নির্বাচনী জামানত হারিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন