বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আজকের এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবী তালবাহানা না করে, সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। কারণ দেশের মানুষ চাচ্ছে তাদের ভোটারাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রতিনিধিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশকে ফিরিয়ে আনতে। বিগত ৭/৮মাসে দেশ আজ বহুমুখী চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মোংলার রিমিঝিম চত্বরে মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বিগত ১৭বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে লুটে খেয়েছে। আর মোংলা বন্দর, খুলনা ও বাগেরহাটে লুটপাট এবং সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল। ৫আগস্ট শেখ হাসিনার পলায়নের মধ্যদিয়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। পুনরায় এদেশে ফ্যাসিস্টের আর জায়গা হবেনা।
মোংলা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা ঈমান হোসেন, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির হোসেন ও নুরউদ্দীন টুটুল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

