আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর খবরে জামালপুরে উচ্ছ্বাস

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর খবরে জামালপুরে উচ্ছ্বাস
ছবি: আমার দেশ

জামালপুরে নতুন সরকারে নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও এম রশিদুজ্জামান মিল্লাত বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে বিএনপির নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

দুজন সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় এই জেলা উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে জামালপুরবাসী।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসরকারি বিমান ও পর্যটন মপ্রতিমন্ত্রী হওয়ায় নিজ জেলা জামালপুরের মানুষের মাঝে বইছে আনন্দের ঢেউ । সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের চোখেমুখে আনন্দের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে নানা স্থানে।

জেলার দুই হেবিওয়েট বিএনপি নেতা নতুন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দ-উল্লাসে রাস্তায় নেমে আসে বিএনপির নেতার্মীরা।

বিকালে এম রশিদুজ্জামান মিল্লাতের বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার খবরে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি দোয়া মাহফিল আয়োজন করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিএনপির নেতাকর্মীরা।

জামালপুর শহরের সকাল বাজার এলাকায় মঙ্গলবার বিকালে বিএনপির নেতাকর্মীরা মিষ্টি হাতে নিয়ে সাধারন মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাস্তায় নেমে পড়ে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিএনপির কর্মীরা অটোবাইকে চলাচলরত যাত্রী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। জেলার নানা স্থানেও এই খুশির খবরে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

মিষ্টি মুখে আনন্দ ভাগাভাগির পাশাপাশি শুকরিয়া আদায় ও সাফল্য কামনায় নানাস্থানে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির কর্মীরা।

জামালপুর শহরের কাচারীপাড়া বটতলা এলাকায় মঙ্গলবার রাত ৮টায় জেলা যুবদলের অফিসে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে। ছাড়া জেলার নানা স্থানে দোয়া মাহফিলের খবর পাওয়া গেছে।

আনন্দময় মুখে হাসি খুশিতে বিএনপির নেতাকর্মীরা বলেছে, আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পূর্ণ মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রী উপহার দেওয়ায় জামালপুরকে সন্মানিত করেছেন।

জামালপুরের ৫টি আসনই বিএনপিকে উপহার দেয় এ জেলার ভোটাররা।

এছাড়া নয়া প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানের নির্বাচনি এলাকা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের সাধারণ মানুষ, ভোটার ও বিএনপির কর্মীদের মাঝে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসের খবর পাওয়া গেছে। ওই দুই এলাকাতেও মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই আনন্দের মাঝেও আরেকটি আনন্দের খবরের অপেক্ষা ছিল জামালপুরবাসীর চোখেমুখে। রাতে প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার তালিকায় জেলার আরেক কৃতী সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম ঘোষণার খবরে জামালপুরবাসীর আনন্দের পূর্ণতা পায়।

নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় তার নিজ উপজেলা ইসলামপুরবাসী আনন্দিত। বুধবার সকালেও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

দুজন জামালপুরের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলার উন্নয়নের স্বপ্ন দেখছে জামালপুরবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন