আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

বরিশাল অফিস

বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

পবিত্র মাহে রমজানকে স্বগত জানিয়ে এবং পবিত্রতা রক্ষায় বরিশাল নগরীতে পৃথক দুটি র‌্যালী বের করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় বরিশাল সিটি কপোনেশনের আয়োজনে নগর ভবনের সামনে থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে বরিশাল সিটি কপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউর বারী সহ বিসিসির অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। একই ভাবে মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে পৃথক র‌্যালী বের করেছে হেরার রশ্মি শিল্প গোষ্ঠী। বিকেল তিন টায় নগরীর জিলা স্কুল মোড় থেকে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবাইকে আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...