জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন
ছবি: আমার দেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সব অভিযুক্তের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বাবুল আহমেদের নেতৃত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড বহন করেন এবং বিচারের দাবিতে স্লোগান দেন। পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন