শাহরাস্তিতে দু্ই পক্ষের সংঘর্ষে ১০ দোকান ভাঙচুর, আহত ৮

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

শাহরাস্তিতে দু্ই পক্ষের সংঘর্ষে ১০ দোকান ভাঙচুর, আহত ৮

চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০দোকান ভাঙচুর করা হয়েছে। এতে ৮জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার রাতে উপজেলার খিলা বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের প্রসাধনী ব্যবসায়ী টিটু অপর ব্যবসায়ী ফারুক হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনায় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বাজারের নোমান নকশা হাউস, জনতা ফার্মেসি, জহিরুল ইসলামের বেডিং ষ্টোর, মাস্টার টেলিকম, সাইফুল স্টোর, সেবা ফার্মেসি, মেডিসিন কর্ণার, ফয়েজের হোটেল, ফজর আলী সুবেদারের স' মিল ও একটি সেলুন ভাঙচুর করা হয়।

ব্যবসায়ী নোমান হোসেন জানান, তার দোকানের মোটর লুট করে নেয়া হয়েছে। সাইফুল স্টোরের মালিক সাইফুল ইসলাম জানান তার দোকানের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, ইউপি সদস্য ফারুক হোসেনের ছেলে ফাহিম হোসেন, মিঠু, আমির হোসেন, অপু, ও আনু মিয়ার ছেলে সবুজ।

এ ছাড়াও আহত অনেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছি।

এবিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিবো।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন