মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শ্যামলী সরদার (২৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে উপজেলার বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর থেকে তাকে আটক করে বিজিবি।

আটক শ্যামলী সরদার, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার বেটনা ফুলবাড়ী কুটিপাড়া গ্রামের শংকর সরদারের মেয়ে।

মঙ্গলবার রাত ১১ টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বাঘাডাংগা এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে কাঞ্চনপুর ব্রিজের উপর থেকে ভারতীয় নারীকে আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন