চাটমোহরে বাল্ব লাগাতে গিয়ে প্রাণ গেল গৃহকর্তার


চাটমোহরে বাল্ব লাগাতে গিয়ে প্রাণ গেল গৃহকর্তার
নিহত পিত্তন কস্তা। ছবি: আমার দেশ

পাবনার চাটমোহরে নিজ ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে মারা গেছেন এক গৃহকর্তা। ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে। নিহত পিত্তন কস্তা (২৫) ওই গ্রামের রঞ্জন কস্তার ছেলে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান জানান, বুধবার দুপুরে নিজ ঘরে হোল্ডারের সঙ্গে বাল্ব লাগাতে গেলে বিদ্যুতায়িত হয় পিত্তন কস্তা। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন