বিভিন্ন আয়োজনে সারা দেশে ফল উৎসব শুরু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিভিন্ন আয়োজনে সারা দেশে ফল উৎসব শুরু
ছবি: আমার দেশ

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সারা দেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল উৎসব। এই ফল মেলা চলবে ২০ জুন পর্যন্ত।

শেরপুর প্রতিনিধি জানান, ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি করার লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. আবু জফার মোসলেহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াহেদ খান, খুরশেদুর রহমান, মহিউদ্দিন মুক্তার উপস্থিত ছিলেন। মেলা আগামী ২০ জুন পর্যন্ত সব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় তিন দিনব্যাপী জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলায় প্রায় ১০টি স্টলে শতাধিক বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়।

পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে রপ্তানিযোগ্য আম উৎপাদন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপপরিচালক মনজুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, রেজাউল করিম, মেহেদুল ইসলাম, বদরুদ্দোজা, বিষ্ণু পদ সাহা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ মেলার উদ্দেশ্য হলো- দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং পাশাপাশি উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় লোহাগড়া উপজেলার কৃষি অফিসের সামনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়। মৌসুমি ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিল।

মৌসুমি ফল উৎসবে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মুনমুন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার এবং বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক কর্মকর্তা শিরীন সুলতানা, সমবায় অফিসার আ. রহমান, মৎস্য কর্মকর্তা মাসুম খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান।

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালসহ পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং উপজেলা ও কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফলমেলা ও বৃক্ষরোপণ উপলক্ষে বিনামূল্যে গাছের চারা বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা অডিটোরিয়ামে সচেতনতামূলক এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোবানা তানজিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি উপপরিদর্শক খাতিজাতুল কুবরা ও সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে ফলমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাবে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা রাজীব রায়, হাফেজ হেদায়েত উল্যাহ, এমএম মফিজুর রহমান, আবুল হাসান, হায়দার আলী, রুনীয়া আক্তার

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন