‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আমার দেশ পাঠকমেলা কিশোরগঞ্জ উপজেলা শাখা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা তিন টায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার ছাপাখানা নষ্ট ও পত্রিকাটি বন্ধ করে কণ্ঠরোধ করে রেখেছিল। যাতে আমার দেশ সত্য লিখতে না পারে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে একশোর অধিক মামলা দিয়েই ছাড়েননি,সন্ত্রাসী দিয়ে তাঁকে কোর্টে হত্যার চেষ্টাও করেছে। এরপরও আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক মাহমুদুর রহমান অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি। সেই আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। তাই অবিলম্বে মামলা প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্মের বিচারের দাবী করা হয় মানববন্ধন ও সমাবেশে।

মানববন্ধন ও সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ। আমার দেশ পাঠকমেলার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, শিক্ষক ও পাঠকমেলার সদস্য শিক্ষক শহিদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহম্মেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন