কাপ্তাইয়ে বিরল প্রজাতির সাপ রেটিকুলেটেড পাইথন উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

কাপ্তাইয়ে বিরল প্রজাতির সাপ রেটিকুলেটেড পাইথন উদ্ধার
ছবি: আমার দেশ

রাঙামাটি কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন মুসলিম পাড়া একটি বাসা হতে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন উদ্ধার করেছে প্রকৃতির দল। জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চিৎমরম ইউনিয়নের প্রকৃতির দল ৭ ফুট দৈর্ঘ্য সংকটাপন্ন বিরল প্রজাতির সাপ রেটিকুলেটেড পাইথন বাসা হতে উদ্ধার করে।

বুধবার সকাল ১১টায় উদ্ধারকৃত পাইথনটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে আনা হয়। পরে রেঞ্জ কর্মকর্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই কর্মকর্তা রাঙামাটি দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় জাতীয় উদ্যানে অবমুক্ত করে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, চিৎমরম মুসলিম পাড়ার একটি বাসা হতে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি উদ্ধার করে অফিসে আনা হলে আমরা পাইথনটি গভীর জঙ্গলে অবমুক্ত করি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত দেড় মাসে প্রায় ১৮টি সাপ বনে অবমুক্ত করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেড কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা জানান, জীববৈচিত্র্য চিৎমরম ইউনিয়ন প্রকৃতির দল সংকটাপন্ন পাইথনটি উদ্ধার করে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে দেয়। উদ্বারকৃত সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। এ সময় কাপ্তাই বিট কর্মকর্তা সুলতানুল আজিম, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, অরবিন্দু বনপ্রহরী ও প্রকৃতির দল উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...