রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে টেনে তোলার চেষ্টা করা করা হচ্ছে, কিন্তু এখনও বাসটি দৃশ্যমান হয়নি। এদিকে, ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে।
বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেছেন, বাসটি পানির ৩০ ফুট নীচে আছে। উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে। হামজার সাথে বাসটিকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বাধা এসেছিলো। এখন বাসটিকে টেনে তোলা হচ্ছে। কিন্তু এখনো দৃশ্যমান হয়নি বাসটি।
এসময় তিনি আরো জানান, ফায়ার সার্ভিস এখনও কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি।
এদিকে, স্থানীয় সাংবাদিকরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে এখন। তবে শুরুতে যে ক'জন ভেসে উঠেছিলো, তাদের মধ্য থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হলে দু'জন-ই মারা যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

