বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: আমার দেশ

বাঁশখালীতে এবার থানার গেট থেকেই ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বাঁশখালী পৌর সদরস্থ থানা ভবনের গেটের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক মাদক ব্যবসায়ী মোহাম্মদ জিয়া (৪৫) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুতুইন্নাপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আরিফ জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার গেটে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশিকালে একটি স্কুটিকে থামানোর সংকেত দেওয়া হয়। তখন ওই স্কুটি পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আটক করে। পরেে তার কাছ থেকে লাল রঙের স্কুটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, আটক জিয়া একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। তিনি এই ইয়াবার চালান চট্টগ্রাম শহরে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...