নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
ছবি: আমার দেশ

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরাজকতা ও নৈরাজ্য ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের ।

বিজ্ঞাপন

সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী । তিনি আমার দেশকে বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটকে রাজপথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহিংসতা ও অরাজকতা ঠেকাতে পুলিশকে সহায়তা করবে ছাত্রদল । নিষিদ্ধ ছাত্রলীগ বিলুপ্ত হয়ে গেছে, তাদের মাঠে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

জেলার বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সহিংসতা ঠেকাতেই আমরা মহাসড়কে অবস্থান করছি। এখনো পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী মহাসড়কে মিছিল কিংবা অবস্থান করতে পারেনি।’

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক ইউনুস আহমেদ, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন,

বুড়িচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক মির্জা মামুন ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন