প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজারো নেতাকর্মী হত্যা করা হয়েছে

দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজারো নেতাকর্মী হত্যা করা হয়েছে
ছবি: আমার দেশ

দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম। তারা জীবিত কি মৃত্যু জানা নাই। দেশে হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে। লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। মাতৃতুল্ল সাবেক প্রধানমন্ত্রী দেশমাতাকে জেলে রেখে তিলে তিলে তাকে হত্যা করে।

বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের শহিদ টিপু হাওলাদারকে মা ও প্রয়াত বিএমপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে বরিশাল-১ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি এ সময় আরো বলেন, শহিদ টিপুর মা তার মৃত্যুর আগে দেখে যেতে পারছেন অপরাধী যত ক্ষমতাশীল হোক না কেন তাদের আইনের আওতায় আনা হয়েছে। বিচারপ্রক্রিয়া চলছে। কোনো অপরাধ আইনের কাছে তামাদি হয় না।

তিনি প্রয়াতদের কবর জিয়ারত করে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

কবর জিয়ারতকালে উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন