সরকারে থাকা ছাত্রপ্রতিনিধিদের নিয়ে ষড়যন্ত্র চলছে: নাহিদ

সরকারে থাকা ছাত্রপ্রতিনিধিদের নিয়ে ষড়যন্ত্র চলছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারে আমাদের দু’জন ছাত্র উপদেষ্টা রয়েছে। তাদের নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাদের পদত্যাগের চেষ্টা করা হচ্ছে, তারা এনসিপির কেউ নয়, তারা জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানের প্রতিনিধি, গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে তাদের অবদান রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমরা দেখেছি এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংষ্কার কাজ এগিয়ে নিয়ে যেতে দেয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি। ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চুপ্পকে অপসারন করতে দেয়া হয়নি। আমাদের ঘোষনাপত্র দেয়া হয় নাই। আমরা এই স্মৃতি ভুলি নাই। আমরা এই দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি। আমরা সংগঠিত হয়ে আবারো এই দাবি আদায় করে ছাড়বো।

তিনি আরো বলেন, ২০২৪ সালের এই দিনে নরসিংদীর ছাত্রজনতা রাস্তায় নেমে এসেছিল। সেই ১৮ জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন নরসিংদীর তাহমিদ ও ইমনসহ ২২ জন। এই ফ্যাসিস্টরা তাদের গুলি করে হত্যা করেছে। আজ তাহমিদসহ ২২ শহিদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। এক বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পথযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি।

নরসিংদীবাসীর উদ্দেশ করে বলেন, যেই নরসিংদীতে গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের দাবির পেক্ষিতে সারা বাংলা দেশের মানুষ নেমে এসেছিল যেই সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশের দাবিতে। তার জন্য এখনো রাজপথে নামতে হচ্ছে।

নরসিংদী এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন, নরসিংদীতে শিল্পোন্নত করা হবে। নরসিংদী থেকে ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, আমরা বিতাড়িত করতে চাই। তাই নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করার আহবান জানান।

তিনি আরও বলেন, যেভাবে নানা ষড়যন্ত্র করা হচ্ছে, হামলা আক্রমন করা হয়েছে, বাধা দেয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তারপরও আপনাদের জন্য এই জুলাই পদযাত্রা সফল করতে পেরেছি। আগামী দিনে এনসিপির জয় জয় কার হবে।

যুগ্ম সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন