বাঁশখালীতে স্বেচ্ছায় বেড়িবাঁধ নির্মাণ

বাঁশখালীতে স্বেচ্ছায় বেড়িবাঁধ নির্মাণ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ছেলবন চরপাড়া চৈইত্যারো ব্রিজ সংলগ্ন এলাকায় জোয়ারের পানির স্রোতে তলিয়ে যাওয়া উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে কাজ করলেন এলাকাবাসী। বৃহস্পতি ও শুক্রবার দুইদিন এলাকাবাসী হাতে হাত মিলিয়ে এ সংস্কার কাজ করেন।

স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা বিএনপি নেতা খোরশেদ আলম ও আবদু শুক্কুর বলেন, ‘এই বেড়িবাঁধ নির্মাণের জন্য অনেকবার সরকার বরাদ্দ দিলেও তা সঠিকভাবে ব্যবহার হয়নি। যথাযথ তদারকি না করে বাঁধ নির্মাণের কাজ করায় জোয়ারের পানিতে তা ভেঙে যায়। ফলে একটু বৃষ্টি হলেই জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। তাই আমাদের ঘর-বাড়ি রক্ষা করতে এলাকাবাসীকে বাঁচানোর চেষ্টায় ভেঙে যাওয়া বাঁধ হাতে হাত মিলিয়ে সংস্কার করেছি।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী বলেন, দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ভেঙে যাওয়া বাঁধটি যাতে টেকসইভাবে দ্রুত নির্মাণ করা হয়। এলাকার সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ছনুয়া ইউনিয়নের ছেলবন চরপাড়া চৈইত্যারো সংলগ্ন উপকূলীয় ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত লোকালয়ে পানি ডুকে এলাকা প্লাবিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন