আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের কাছে ১৫১ মিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান জরুরি অবস্থায় ইসরাইলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রি করা প্রয়োজন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে এবং একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সাহায্য করবে।’ ইসরাইল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল এবং এখনো আছে।’ এই প্যাকেজে বোমা, রসদ ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন