আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১
ছবি: আমার দেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনাটি ঘটে। সন্ধ্যায় তাকে আটক করেন থানা পুলিশ। আটক আসামি মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মইশড় এলাকার স্বজন মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুটি বাড়িতে পৌঁছে তার ফুপুকে বিষয়টি জানায়।

বিজ্ঞাপন

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শিশুর রক্তপাত দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মতিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তবে ধর্ষক দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, চিকিৎসকেরা প্রাথমিকভাবে শিশুটির পোশাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আসামিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...