
ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর লাশ উদ্ধার
নওগাঁর ধামইরহাট উপজেলায় বাঁশঝাড় থেকে হালিমা বেগম নামে একজন নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালের উপজেলা আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমউদ্দিন মন্ডলের মেয়ে। সে বাবার বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করতেন। নিহতের ছোট ভাই







