নওগাঁর ধামইরহাট উপজেলায় বাঁশঝাড় থেকে সোমবার সকালে হালিমা বেগম নামে একজন নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনা উপজেলা আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকার। নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমউদ্দিন মন্ডলের মেয়ে। তিনি বাবার বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করতেন।
নিহতের ছোট ভাই মজনু হোসেন জানান, আমার বোন হালিমা বেগম গত রবিবার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পরেন। সোমবার ভোরে তার লাশ বাড়ির পূর্বদিকে একটি বাঁশঝাড়ে দেখতে পাওয়া যায়।
পরে আমরা থানা পুলিশে খবর দিলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। নিহত হালিমা বেগমের প্রায় ত্রিশ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে সে তার দুই ভাইয়ের সঙ্গে আলাদাভাবে বসবাস করত। তার শরীরে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
ধামইরহাট থানার ওসি মিন্ট রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

