তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কৃষক নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কৃষক নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। আবুল কাশেম মৃত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে।

এ ঘটনায় তার বড় ভাই মোক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী গুরুতর জখম হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ ছাগলে খাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেমের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম গুরুতর আহত হয়ে মারা যান। উভয়ের মধ্যে আগে থেকেই জমিজমাসংক্রান্ত বিরোধ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন