চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডারসহ ৯২ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডারসহ ৯২ ককটেল উদ্ধার
ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মহারাজপুর-পূর্ব টিকরা গ্রাম থেকে ককটেল ও গানপাউডারগুলো উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে এসআরবির চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি দল মহারাজপুর-পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯২টি ককটেল ও ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার উদ্ধার করে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিট।

এছাড়া উদ্ধার করা হয়েছে ককটেল তৈরির অন্যান্য উপকরণ ও দুটি বড় হাসুয়া। তিনি আরও বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুস্কৃতকারীরা এসব ককটেল ও বিস্ফোরক মজুত করেছিল। এসআরবি দুস্কৃতকারীর পরিকল্পনা নসাৎ করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অজ্ঞাত দুস্কৃতকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। থানায় জমা দেওয়া হয়েছে উদ্ধার ককটেল ও গান পাউডার।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন