দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং পত্রিকাটির অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আমার দেশ পাঠকমেলা। এতে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে আমার দেশের জেলা প্রতিনিধি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের আহবায়ককমিটির সদস্য কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য এ্যাড: মুরাদ হোসেন, আমার দেশের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো. নূরুল ইসলাম, ঘিওর উপজেলা প্রতিনিধি হালিমুর রহমান ডিউক,সিংগাইর উপজেলা প্রতিনিধি আব্দুল মোতালেব, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারীর সভাপতি হাসান সিকদার প্রমুখ।
মানববন্ধন থেকে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং আগামী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

