সারা দেশে জুলাই শহীদ দিবস পালিত

সারা দেশে জুলাই শহীদ দিবস পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনসহ অন্যদের শ্রদ্ধা নিবেদন। ছবি: আমার দেশ

২০২৪ সালের ১৬ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় ও বেদনাবিধুর অধ্যায়। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া এ ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। দেশজুড়ে অকুতোভয় ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে সারা দেশে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খান, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক, জুলাই আন্দোলনের নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল ও শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, শহরের উত্তর তেমুহনী এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, সম্রাট খীসা, ক্যাথোয়াইপ্রু মারমা, নিলুফা ইয়াসমিন নিপা প্রমুখ।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, জুলাই আন্দোলনের যোদ্ধারা, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা।

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি জানান, গৌরীপুর-হোমনা সড়কে র‍্যালিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামীম সরকার, আবু সাঈদ সরকার, মুহাম্মদ ছবির হোসেন, শাহাদাত হোসাইন, ডা. শাহাবুদ্দিন, মোশারফ হোসেন মুন্সী, রাসেল মাহমুদ প্রমুখ।

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি জানান, লংগদু উপজেলা প্রশাসনের হর্টিকালচার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, লংগদু সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ওসমান গনি, কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ।

মুকসুদপুর (গোপালগঞ্জ ) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আলোচনা সভায় নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ দিবসের আলোচনায় সভায় নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন শাহ, ডা. সব্যসাচি মজুমদার, জুলাই যোদ্ধা রাকিবুল হাসান, হাবিব সিয়াম।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন, যোবায়ের আহমেদ, জুলাইযোদ্ধা কেফায়েত উল্যাহ, তানভীর হোসেন অঙ্কন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর সরকারি কলেজের পাঁচ নম্বর ভবনের একটি কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আক্রাম হোছাইন। সভাপতিত্ব করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শাহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাফিজুর রহমান। বক্তব্য দেন মনিরুজ্জামান, ফাহাদ রহমান, মাসুম বিল্লাহ, নুরুল আমিন, অশোক রায়, মজিবুর রহমান প্রমুখ।

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে মহেশপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মহেশপুর থানার ওসি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা এবং সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন ডা. রিপা রাণী, মুহাম্মদ রুহুল আমিন, জাকির হোসেন চৌধুরী প্রমুখ।

তানোর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। বক্তব্য দেন তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি রায়হান ও মামুন প্রমুখ।

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে উপজেলা প্রকল্প কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামান খসরু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল প্রমুখ।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে ও উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহা. আব্দুর রউফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, আহত জুলাইযোদ্ধা কাওছার হোসেন, সানোয়ার হোসেন এবং জুলাইযোদ্ধা মাসুম বিল্লাহ প্রমুখ।

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতান, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জেএম নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবি এম জিলানি, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কাশেম প্রমুখ।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানান, কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএমআর মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার, কাউনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম।

গোদাগাড়ী প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে বৃহস্পতিবার সকালে জুলাই স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, গোদাগাড়ী মডেল থানার ওসি আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা জামাতের আমির হনূমায়ন আলী মাস্টার, জুলাইযোদ্ধা মোখলেছুর রহমান মুকুল, মোরসালিন হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃহস্পতিবারসকালে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জুলাইযোদ্ধা আরিফুল ইসলাম, তাপসী আক্তার, সুবর্ণা আক্তার, শহীদ মোস্তফার মা মর্জিনা বেগম প্রমুখ।

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামের চর রাজিবপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চররাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি সায়েকুল হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমির আবুল বাশার আব্দুল লতিফ, এনসিপি উপজেলা সভাপতি ও মোহনগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফি আলম ও রাজিবপুর থানার এসআই রোকনুজ্জামান রোকন প্রমুখ।

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোসতানসির বিল্লাহ, এছাড়া শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধাররা।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জুলাই শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান। সভায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, নির্বাহী অফিসার আবদুল মতিন খান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসেন, জুলাই ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেন, গণঅধিকার পরিষদের নেতা ওয়াহিদ, জুলাই যোদ্ধা রবিন মিয়া প্রমুখ।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, থানার ওসি আরিফুল ইসলাম প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

বক্তব্য দেন- রাসেল মুন্সী, আব্দুল্লাহ আল মামুন, ইলিয়াস মিয়া, জাহাঙ্গীর হোসাইন ফরাজী, মনির খন্দকার, সিরাজুল হক, মো. শাহজাহান প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, জলাই শহীদ দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, থানার ওসি মিন্টু রহমান, শহীদ বায়েজিদ বোস্তামির বড় ভাই কারিমুল ইসলাম প্রমুখ।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।

বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, মনিরুজ্জামান টকি, দেলোয়ার হোসেন, থানার ওসি এইচএম নাজমুল হুদা, রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সারোয়ার জাহান চৌধুরী (লাবু) প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি জানান, জুলাই শহীদ দিবস উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হক।

সভায় বিএনপি ও জামায়াত নেতা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, থানার ওসি শফিকুল ইসলাম, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুরসালিন অনিক, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এবং জুলাইযোদ্ধা আরিফুল ইসলাম বক্তব্য দেন।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির। উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মীনুদ্দিন আহামাদ প্রমুখ।

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন- সহকারী কমিশনার উজ্জল হালদার, ওসি রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইব্রাহিম হোসেন মোল্লা, শহীদ এমদাদুলের মা হাসিনা বেগম, জুলাইযোদ্ধা রাফসান ইয়াদ প্রমুখ।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-সহকারী কমিশনার নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) যোবায়ের আহমেদ, জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তব্য দেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার, থানার ওসি সুকদেব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাঈম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন