নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কামরুজ্জামান সোনারগাঁ উপজেলার মুসারচর এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার ডেমরা এলাকার শান্তিবাগে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

