কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

সাতক্ষীরার কালিগঞ্জে নিজের মৎস্যঘের থেকে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি মাছের ঘেরের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সনজিব সরকার একই এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে সনজিব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

বিজ্ঞাপন

ভোর রাতে লাশ পাওয়া যায় ঠেকরা টু দক্ষিণ শ্রীপুর রোডের মাঝামাঝি বড় খালের মাথায় অবস্থিত তার নিজের ঘেরের বাসার সামনে।

নিহতের পরিবারের দাবি, সনজিবের মৃত্যু স্বাভাবিক নয়। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...