মহেশপুরে চার পরিবারের ৭ বাড়ি আগুনে পুড়ে ছাই

মহেশপুরে চার পরিবারের ৭ বাড়ি আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে রাতে ভয়াবহ আগুনে পড়ে ৪টি পরিবারের ৭টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনের হাত থেকে গোয়ালের গরু ও ঘরের আসবাবপত্র কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে মহেশপুর পৌরসভা চত্বরে আগুনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের সদস্যরা যাতে বসবাস করতে পারে তার জন্য ৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।

প্রতিবেশীরা জানান, তারাবি নামাজের সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যার কারণেই গোয়ালের গরু ও ঘরের আসবাবপত্র কোনো কিছুই আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি।

নওদাগ্রামের বাড়ির মালিক শরিফ মিয়া, ইবাদত মন্ডল, মঙ্গল মন্ডল, মিয়া খাতুন ও আশিক মন্ডলের পুড়ে যাওয়া বাড়ি রাতেই দেখতে যান মহেশপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা পাশাপাশি তাদেরকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা,মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, হিসাব রক্ষক আতিয়ার রহমান,৩ নম্বর ওয়ার্ডের যাচাইকারী মাসুদ রানা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন