নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি শামীমের

নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি শামীমের

রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা ইসমাইল মোল্লা খোকনের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিএনপি নেতা 2

দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় জেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আ. হালিম খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিহত আ. ছালাম পাটোয়ারীর স্ত্রী শিলা পারভীন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম মল্লিক মিজানুর রহমান মজনুর স্ত্রী জেসমিন আরা রঞ্জু, মরহুম আশফাক হাওলাদারের স্ত্রী সাবেরা জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম খাজা মইন উদ্দিন আক্তারের স্ত্রী চম্পা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক বন্ধে সরকার ভাল কোনো পদক্ষেপ নিচ্ছে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে এবং পুলিশ প্রশাসন আমাদের দাবি উপেক্ষা করে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।রামপালে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন