রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্যামলী রানী রায়ের স্বামী গোপাল চন্দ্র রায়কে সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে কর্মরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার স্বামীকে সভাপতি করায় কমিটি গঠনপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টিও সামনে এসেছে বলে অভিযোগকারীরা জানান।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন জেলায় পাঠানো হয়েছে।’ৎ
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

