আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চেয়ে ভিডিও আপলোড আমির হামজার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চেয়ে ভিডিও আপলোড আমির হামজার

নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চেয়ে ভিডিও আপলোড করেছেন কুষ্টিয়া ৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এই ভিডিও আপলোড করেন তিনি।

ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় প্রিয় কুষ্টিয়াবাসী নির্বাচনি প্রচারণায় আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে আপনাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধতা থাকায় আমরা প্রত্যেকের বাড়িতে হয়তো যেতে পারিনি। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এবং আমার জন্য দোয়া করে আমার সাথে থাকবেন।

বিজ্ঞাপন

সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ জামান আমার দেশকে জানান, নির্বাচন বিধিমালা ২০২৫ এর ১৮ বিধি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর থেকে অফলাইন এবং অনলাইনে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত পাঁচ ফেব্রুয়ারি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করে মেটা। পাঁচ দিন পর আজ মঙ্গলবার সকালের দিকে নিজের ফেসবুকের অফিসিয়াল পেজ ফেরত পেয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...