নীলফামারীর জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পলাশ চন্দ্র রায় (২০) ও তার স্ত্রী মনি রানী রায় (১৯)।
রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজারসংলগ্ন খারিজা গোলনা দিঘীরপাড় এলাকার সারমানো কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থেকে জলঢাকাগামী একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

