হামজা চৌধুরীর শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় দ্বিখণ্ডিত যুবকের পা

উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

হামজা চৌধুরীর শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় দ্বিখণ্ডিত যুবকের পা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সোমবার বিকাল ৩টার দিকে ফুটবলার হামজা চৌধুরীর মোটরসাইকেল শোভাযাত্রায় এসে ট্রাকের ধাক্কায় দ্বিখণ্ডিত হয়েছে যুবকের পা। উপজেলার দ্বিগাম্বর বাজার সংলগ্ন কালী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পা দ্বিখণ্ডিত যুবক মুজিবুর রহমান (২৩)। এ ঘটনায় আহত তারেক মিয়া (২২)।

বাহুবল হাসপাতালের চিকিৎসক মো. মিজানুর রহমান জানান, মুজিবুর রহমানের একটি পা দ্বিখাণ্ডিত হয়ে প্রচুর রক্তকরণ হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আর তারেক মিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন