নবীনগরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

নবীনগরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
প্রতিপক্ষের হামলায় মৃত মো. ইকবাল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের ভোরের বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত মো. ইকবাল হোসেন (৪০) খাগাতুয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে খাগাতুয়া গ্রামের আলম মিয়া ও তার লোকজন মঙ্গলবার দুপুরে ভোরের বাজারে ইকবালের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুরে নিয়ে যান। সেখানে কুমিল্লা জেলার দেবিদ্বারের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইকবাল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন