চার জেলায় ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

চার জেলায় ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

খাগড়াছড়ি, ফেনী, মৌলভীবাজার ও হবিগঞ্জের চুনারুঘাটের কালিঙ্গা সীমান্ত দিয়ে আরো ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শুক্রবার তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বাংলাদেশ সীমান্তের ভেতরে দেখতে পেয়ে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

ফেনী

ফেনী সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। গতকাল ভোরে জেলার ছাগলনাইয়ার সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। ফেনী ব্যাটালিয়ন-৪ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। উদ্ধার করা ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল ভোরে তাদের দেখতে পেয়ে প্রশাসন ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে বিজিবি তাদের উদ্ধার করে।

মৌলভীবাজার

মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ২৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। জুড়ির রাজকি ও কমলগঞ্জের বিওপির সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে রাজকি সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১০ জনকে পুশ ইন করা হয়। একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ আরো ১৯ জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।

হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ ২২ জনকে পুশ ইন করেছে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।

গতকাল উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন