মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নারী চাশ্রমিকদের মাঝে রেইনকোট বিতরন করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলম মুহিব উল্যা।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারায় চা বাগানের নাট মন্ডপে এ রেইনকোট বিতরণ করেন তিনি । এর আগে কুরমা চা বাগানের নাট মণ্ডপে রেইনকোট বিতরণ করা হয়। ব্যবসায়ী ও সমাজসেবক মহিবুল আলমের পক্ষ থেকে কুরমা, বাঘাছড়া, কুরুঞ্জি ও চাম্পারায় চা বাগানের ১১০০ নারী চাশ্রমিককে বৃষ্টি থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে রেইনকোট বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করেন তিনি।
দীর্ঘদিন থেকে চাশ্রমিক নারীরা বৃষ্টিতে ভিজে চা পাতা চয়ন করে আসছিলেন। বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত ছাতা না দেওয়ায় তারা গায়ে পলিথিন মোড়িয়ে চা পাতা উত্তোলন করতেন। তার এই সহযোগিতায় কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে বলে জানান চা শ্রমিকরা।
স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ। স্থানীয় বিএনপি কর্মী বারাম আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আগামী ইউপি নির্বাচনে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী সমাজসেবক মুহিবুল আলম মুহিব উল্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান ।
অন্যাদের মধ্য বক্তব্য রাখেন, ইসলাম পুর ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ মিয়া, কুরমা চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নারদ পাশি প্রমুখ।
এদিকে তার এমন মহৎ উদ্যোগকে নারী চা শ্রমিকরা সাধুবাদ জানান। ৫৩০টি কুরমা বাগানে ও ৫৭০টি রেইনকোট চম্পারায়, বাঘাছড়া ও কুরুঞ্জি চা বাগানের পাতা চয়নকারী মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

