সম্প্রতি পার্শ্ববর্তী দেশসমূহে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে সচেতনতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্শ্ববর্তী দেশসমূহে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে অন্যান্য দেশেও এর বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের সচেতনতামূলক ভ্রমণ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ অনুসরণ করতে সকলকে অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহ:
বারবার প্রয়োজন অনুযায়ী কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে।
নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।
আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে।
অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু অথবা কাপড় ব্যবহার করে নাক-মুখ ঢেকে রাখুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

