ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইহুদি ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার জুমার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মিছিলটি উপজেলা পরিষদ গেটের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ছাত্র-জনতাসহ মুসল্লিরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাকুন্দিয়া শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল সানী বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বর ও নৃশংস হামলা চালাচ্ছে দখলবাজ ইসরায়েল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতিসংঘসহ বিশ্ব নেতা ও মুসলিম জাতিকে অবিলম্বে হামলা বন্ধে ভূমিকা নিতে আহ্বান জানাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

