তরুণ প্রজম্মকে খেলায় উদ্বুদ্ধ করতে শিবচরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

তরুণ প্রজম্মকে খেলায় উদ্বুদ্ধ করতে শিবচরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

ফুটবলেরে হারানো গৌরব ফিরিয়ে আনতে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে ভয়াবহ মাদকের হাত থেকে বাঁচাতে তাদেরকে খেলাধুলা উদ্বুদ্ধ করতে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

বিজ্ঞাপন

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু উদ্যোগে এ আয়োজনে ১৬ টি দলের নক আউট পদ্ধতির ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন জেলা থেকে আগত ফুটবলাররা খেলায় অংশগ্রহণ করবে। খেলোয়াড়দের থাকার জন্য আলাদা সুব্যবস্থা রাখা হয়েছে।পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান দল পাবেন এক লক্ষ টাকা এবং সাথে বিভিন্ন পুরস্কার। উদ্বোধনী খেলায় মাদারীপুর জেলার এবং জামালপুর জেলা প্রতিদ্বন্দ্বিতা করে। এ সময় পুরো মাঠের চারদিক দর্শকে উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এখানে অংশগ্রহণকারী ফুটবল দলের কোনো খরচ দিতে হবে না।

ফুটবল টুর্নামেন্টের আয়োজন সম্বন্ধে জানতে চাইলে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন"বর্তমান সময়ে ছেলে-মেয়েরা খেলাধুলার তেমনি একটা মূল্যায়ন করে না বললেই চলে এখন সবাই স্মার্ট ডিভাইস নিয়েই ব্যস্ত। আবার তরুণ প্রজন্মে খেলাধুলা কম হওয়ার কারণেই অনেকটা মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়েছেন। তরুণদের যদি খেলাধুলায় উদ্বুদ্ধ করা যায় তবে এই সমস্ত তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল রানা,শামীম আহসান চৌধুরী,মোঃসাইদুর রহমান,ইমরান হোসাইন,মনজিল সিহাব,দুদু মিয়া ফকির,জসিম মিয়া, স্থানীয় কোচ ইলিয়াস ফকির প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন