ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়

‘ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও’

‘ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও’
ছবি: আমার দেশ

`ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও'- স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসে শাখা ছাত্রদল সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক জহির রায়হানের নেতৃত্বে মিছিলে যোগদান নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মিছিলটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

মিছিলে ‘ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও, অ্যাকশন অ্যাকশন ডাইরেক একশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশনসহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

পরে সমাবেশে বক্তারা বলেন, হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে ভারতকে প্রমাণ করতে হবে তারা বাংলাদেশের বন্ধু। তা না হলে বাংলাদেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারবে না। হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় দেখতে চায় বাংলাদেশের মানুষ।

ছাত্রদল ছাত্রশিবিরের সংঘর্ষকে ঘিরে সৌম ও মঙ্গলবার ক্যাম্পাসে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদলের লেখা ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ মুছিয়ে দেয় ছাত্রদল। এরপর আওয়ামী লীগ বিরোধী এই বিক্ষোভ মিছিল বেশ আলোচনার জন্ম দেয় ক্যাম্পাসে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন