নওগাঁয় সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে আগুন

সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধনচন্দ্র মজুমদারের বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সময় তারা এক্সকেভাটর (মাটি খননের ভারী যন্ত্র) দিয়ে মন্ত্রীর বাড়ির প্রধান ফটকসহ সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে।

বিজ্ঞাপন

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা জেলা সড়ক বিভাগের একটি এক্সকেভেটর নিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে খাদ্যমন্ত্রীর বাসভবনে হামলা চালিয়ে ওই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এর আগে তারা বিকাল সাড়ে ৪টার দিকে জেলা সড়ক বিভাগের একটি এক্সকেভেটর নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সরিষাহাটির মোড় এলাকায় সমবেত হয়ে জেলা আওয়ামীলীগ অফিসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন