দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম জয় (২২)।

বিজ্ঞাপন

সোমবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী প্রত্যক্ষদর্শী জানান, জয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে এড়িয়ে যেতেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

তিনি মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন