চবিতে জুলাই শহীদদের স্মরণে পাঠকমেলার বৃক্ষরোপণ

চবিতে জুলাই শহীদদের স্মরণে পাঠকমেলার বৃক্ষরোপণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আমার দেশ ‘পাঠকমেলার’ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মসজিদ প্রাঙ্গণে প্রায় অর্ধশতাধিক লেবু গাছের চারা রোপণ করে সংগঠনটি।

বিজ্ঞাপন

আমার দেশ পাঠকমেলার কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সৈয়ব আহমেদ সিয়ামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মো. ত্রিসানুর রহমান, সাকিব আহমেদ, অন্তর সফিউল্লাহ, মো. আব্দুর রহমান, আমিনুল ইসলাম রাকিব, মো. সাহেল, সরোয়ার প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে সৈয়ব আহমেদ সিয়াম বলেন, শহীদের রক্তের ওপর স্বৈরাচারের পতন হয়েছে। শহীদরা আমাদের অনুপ্রেরণা। তাদের অসমাপ্ত স্বপ্ন এক সুন্দর বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ করে যাবো, ইনশাআল্লাহ। শহীদদের স্মৃতিকে তাজা রাখতে আমরা ক্যাম্পাসে অর্ধশত বৃক্ষরোপণ করেছি। এই গাছগুলো আমাদের ক্যাম্পাসকে সুন্দর করবে, যেমনটা শহীদরা সুন্দর করতে চেয়েছিলেন এই দেশকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন