বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া।
রোববার খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ওয়াদুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৬ বছর আমাদেরকে আমাদের ভূমিতে ইফতার মাহফিল করতে দেয়নি। যেখানেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল সেখানেই বাঁধা দিয়েছে আওয়ামী লীগ।
তিনি বলেন, বিএনপি ও ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাতের পর এখন ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে নেতাকর্মীরা ইফতারে অংশ নিয়েছে।
আসন্ন নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচন করবে না উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

