কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

কুমিল্লা বুড়িচং উপজেলা ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আহলে হাদিস মসজিদের পাশে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

মৃতরা হলেন- ফেনী ছাগলনাইয়া উপজেলা জয়নগর এলাকার মির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার ও তাদের মেয়ে মিশু আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, অভাব অনটনের কারণে কুমিল্লা জিয়ান ফ্যাক্টরিতে চাকরি করতো মা ও মেয়ে। ঋণের বোঝা সইতে না পেরে মা ও মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় মনির হোসেন নামে একজন ব্যক্তি জানেন, মা ও মেয়ে দুজনই রামপুর জিহান কোম্পানিতে চাকরি করতো। কীভাবে মারা গেছে কেউ বলতে পারছেন না।

বুড়িচং মডেল থানার অফিসার ইনচার্জ আজিজুল হক দৈনিক আমার দেশকে বলেন, মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন