দক্ষিণ এশিয়ার প্রধান দুই কবি আল্লামা ইকবাল ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর২০২৫) সকালে বাংলা-উর্দু লিটারারি ফোরাম (বিইউএলএফ) কর্তৃক আয়োজিত Urdu on the global stage: new pathways and possibilities শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা-উর্দু লিটারারি ফোরামের সভাপতি প্রফেসর ড. এম. শামীম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সামিউল ইসলাম।
বক্তাগণ দক্ষিণ এশিয়ার প্রধান এই দু’কবির প্রভাবের কথা উল্লেখ করে উভয়ের সাহিত্যকর্ম অনুবাদের মাধ্যমে পারস্পরিক সাহিত্য ও সাংস্কৃতির উন্নয়নে সংস্লিস্টদের এগিয়ে আসার আহ্বান জানান। বক্তাগণ বিইউএলএফের কার্যক্রমের মাধ্যমে বাংলা ও উর্দু ভাষাভাষী সাহিত্যিকদের পাশাপশি অন্যান্য ভাষা-সাহিত্য-সংস্কৃতির মধ্যে বন্ধন আরো সুদৃঢ় হবে এবং নতুন প্রজন্ম দুই ভাষার সৌন্দর্যকে নতুনভাবে চিনতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেন। অনুষ্ঠানে ইকবাল ও নজরুলের কবিতা পাঠ ও গান পরিবেশন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উর্দু বিভাগ, রাবির সভাপতি ও বিইউএলএফের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জার্মানির হামবোল্ড বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষার অধ্যাপক, কবি ও গল্পকার এবং বিইউএলএফের উপদেষ্টা সৈয়দ সরওয়ার জহির গাজ্জালী। এছাড়াও আলোচনা করেন নরওয়ে থেকে আগত বিশিষ্ট উর্দু গল্পকার ফয়সাল নওয়াজ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নরত পাকিস্তানী শিক্ষার্থী মোহাম্মদ তাহির।
প্রধান আলোচক সৈয়দ সরওয়ার জহির গাজ্জালী একটি বিদেশি ভাষা শিখে তা কিভাবে কাজে লাগানো যায় তার একটি পথরেখা বিশ্লেষণ করেন। ইউরোপে অনুবাদের চাহিদা ও এ কাজে সম্মানজনক অবস্থানের বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করেন তিনি। অন্যান্য আলোচকগণ উর্দু ভাষা ও সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরেন উপস্থিত শ্রোতা-দর্শকের সামনে।
অনুষ্ঠানে ইকবাল ও নজরুলের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বক্তাগণ। দক্ষিণ এশিয়ার প্রধান এই দু’কবির প্রভাবের কথা ব্যক্ত করে উভয়ের সাহিত্যকর্ম অনুবাদের মাধ্যমে পারস্পরিক সাহিত্য ও সাংস্কৃতির উন্নয়নে যোগ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। বিইউএলএফ-এর কার্যক্রমের মাধ্যমে বাংলা ও উর্দু ভাষাভাষী সাহিত্যিকদের পাশাপশি অন্যান্য ভাষা-সাহিত্য-সংস্কৃতির মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে এবং নতুন প্রজন্ম দুই ভাষার সৌন্দর্যকে নতুনভাবে চিনতে পারবে বলে আশাবদ প্রকাশ করেন বক্তাগণ।
অনুষ্ঠানে ইকবাল ও নজরুলের কবিতা পাঠ ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্দু বিভাগের প্রফেসর মো. নাসির উদ্দিন, প্রফেসর উম্মে কুলসুম আকতার বানু, প্রফেসর মোকাররম হোসেন মন্ডল, প্রভাষক নুর মোহাম্মদ, সুইটি আক্তার, সাইফুল ইসলাম এবং সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ সুমন। আলোচনা অনুষ্ঠানে ইউএলএফ-এর সদস্য ছাড়াও রাজশাহী বিশ্বদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং শহর থেকে আগত নবীন লেখকগণও উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

