হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে সাচিং প্রু এমপি

হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে সাচিং প্রু এমপি
বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নিজ হাতে অংশ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। শনিবার সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

সংসদ সদস্যের উদ্যোগে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযানে হাসপাতাল চত্বরের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে সাচিং প্রু জেরী বলেন, হামের প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার থাকলে রোগজীবাণুর বিস্তার কমে এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা স্বাস্থ্যকর পরিবেশ পান। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন