মহেশপুর সীমান্তে অবৈধভাবে প্রবেশকালে আটক ৪

মহেশপুর সীমান্তে অবৈধভাবে প্রবেশকালে আটক ৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারীসহ ৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিকালে উপজেলার বাঘাডাংগা সীমান্তে তাদের বিনা পাসপোর্টে আটক করা হয়। আটককৃত মিলন হোসেন (২৬) সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে। তবে বাকি তিন নারীর পরিচয় দেয়নি বিজিবি।

বিজ্ঞাপন

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম

জানান, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/২৬-আর থেকে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর মাঠে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চার বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজিবি ৫৮ বিজিবির সহকারী পরিচালক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন